অজ্ঞাতনামা পুরুষ বয়স অনুমান ৩৪ বছর। উক্ত ভিকটিম গত ২৭/০৯/২৫ খ্রিঃ তারিখ রাত আনুমান ০৩.০০ ঘটিকার সময় শাহবাগ থানাধীন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগ গেইটের বিপরীত পাশে ফুটপাতের উপর অজ্ঞাতনামা একজন পুরুষ অচেতন অবস্থায় থাকার বিষয়ে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ অচেতন ব্যক্তিকে ঢাকা মেডিকেল হাসপাতাল, ঢাকায় চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে রাত অনুমান ০৩.৪৫ ঘটিকায় মৃত ঘোষনা করেন। উক্ত ভিকটিমের নাম, ঠিকানা, পরিচয় অদ্যবধি পাওয়া যায় নাই। এমতাবস্থায় উক্ত মৃত অজ্ঞাতনামা ব্যক্তির পরিচয় জানা থাকলে বা তাহার পরিবার পরিজনদের শাহবাগ থানা, ডিএমপি, ঢাকায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
Last modified: December 3, 2025