গত ইং ২৫/০৯/২৬ সকাল অনুমান ৬:৩০ ঘটিকার সময় ঢাকার কোতয়ালী থানাধীন বাবু বাজার ব্রীজের নিচে অজ্ঞাতনামা ব্যক্তির (বয়স অনুমান ৩৫ বছর) মৃতদেহ পাওয়া যায়। উক্ত অজ্ঞাতনামা মৃত ব্যক্তির বাম হাতে পচন ধরা, হাতের দুইটি হাড় বের হয়ে আছে এবং ঐ হাতের আঙ্গুল নেই। ব্যক্তিটির পরনে ছিল সাদা চেকের লুঙ্গি। উক্ত ভিকটিমের নাম-পরিচয় ও ঠিকানা অদ্যাবধি শনাক্ত করা সম্ভব হয়নি। এমতাবস্থায়, উক্ত মৃত অজ্ঞাতনামা পুরুষের পরিচয় সম্পর্কে কেউ অবগত থাকলে অথবা তাঁর পরবিার-পরিজনের সন্ধান জানা থাকলে কোতয়ালী থানা, ডিএমপি, ঢাকাতে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
Last modified: September 26, 2026
