গত ২৫/০৯/২০২৬ খ্রিঃ তারিখ সকাল ০৭.০০ ঘটিকার মধ্যে যেকোন সময় শ্যামপুর থানাধীন জুরাইন রেলওয়ে ব্রীজের নিচে তালাবন্ধ পাবলিক টয়লেট এর ভিতর (অব্যবহৃত, উপর দিয়ে আসা-যাওয়া করা যায়) প্রবেশের ডান পাশের ১টি রুমে অজ্ঞাত নামা পুরুষ বয়স অনুমান ১৬ বছর এর মৃতদেহ (কঙ্কাল) পাওয়া যায়। উক্ত ভিকটিমের নাম-পরিচয় ও ঠিকানা অদ্যাবধি শনাক্ত করা সম্ভব হয়নি। এমতাবস্থায়, উক্ত মৃত অজ্ঞাতনামা পুরুষের পরিচয় সম্পর্কে কেউ অবগত থাকলে অথবা তাঁর পরবিার-পরিজনের সন্ধান জানা থাকলে শ্যামপুর মডেল থানা, ডিএমপি, ঢাকাতে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
Last modified: September 27, 2026
